রাজধানীর পলবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন, নারীনেত্রী বিবি মরিয়ম, উন্নয়নকর্মী ফারজানা তিথি, ব্যবসায়ী সুমন নূর, ও অমিত পাল প্রমুখ।
রামিসা হত্যার অভিযুক্তদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। রামিসার ওপর যে বর্বরতা হয়েছে তা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে ব্যথিত ও আতঙ্কিত করে তুলেছে।
এ হত্যার বিচারের পাশাপশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে না।



