দফায় দফায় জ্বালানী তেল ও বিদ্যূতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ৪ জুন বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিলটি স্থানীয় টাউন হল চত্বর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে শুরু হয়ে নগরীর সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব চত্বর, গ্রান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরী আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারী আনোয়ারুল হক কাজল, শ্রমিক কল্যান ফেডারেশনের মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী, ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর সভাপতি আনিসুর রহমান।
সমাবেশে কথায় কথায় কয়েক দফায় গত একমাসে জ্বালানী তেল ও বিদ্যূতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, অবিলম্বে বিদ্যূৎ ও জ্বালানী তেলের দাম কমিয়ে এর সুষ্ঠু বিতরন ব্যাবস্থা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠিত সমাবেশে মহানগর সহকারী সেক্রেটারী আল আমীন হাসান, বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পেশাজীবি থানা আমীর অধ্যাপক আবু সাজিদ, মহানগর কর্মপরিষদ সদস্য তালিম উল কোরআন বিভাগের সভাপতি ও কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।



