জনতার হাতে ধরা খেয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি ফেলে পালিয়েছে তুহিন(২৬) নামের এক সন্ত্রাসী। মঙ্গলবার দুপর আড়াইটার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়ার হাটের আশ্রয়ন কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিজব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো হাবিুর রহমান বলেন, তুহিন নামে এই সন্ত্রাসী যুবকের বড়ি উপজেলার একলাশপুরে। বেতুয়ার হাটের আশ্রয়ন কেন্দ্রে তার খালা থাকে। খালার সাথে ঐ স্থানের এক পরিবারের সাথে পানি নিয়ে ঝগড়া বাঁধে। এ সময় সে তার খালার প্রতিপক্ষকে পিস্তল দেখিয়ে হুমকী দেয়।
এ দেখে স্থানীয় লোকজন ধরে পিস্তল ছিনিয়ে কালে এক সুযোগে সে ছুটে দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় অভিযুক্ত অস্ত্রধারী তুহিনকে গ্রেফতারের চেষ্টা চলছে এবংআইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।



