নোয়াখালীতে যুবক গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঐ ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।

গুরতর আহত অবস্থায় প্রথমে তাকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আহত ফারুক হাজীপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়,সকালে ফারুক কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৪-৫ জন কিশোর ও যুবক একটি সিএনজি চালিত অটোরিকশায় করে এসে তাকে ধওে নিয়ে তাকে গুলি করে। এতে করে তার তলপেট ও হাঁটুতে গুলি লাগলে তিনি চিৎকার করে রাস্তায় লুটিয়ে পড়েন।

এর পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন আহত ফারুককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা.ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, আহত ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। গুলিতে তার বাম হাঁটুর পিছনে রক্তনালি ছিড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিুর রহমান বলেন, কিছু বুঝে উঠার আগে দৃর্বৃত্তরা ঐ যুবককে গুলি করে পালিয়ে যায়। কি কারনে এ ঘটনা ঘটেছে, তা তা জানার চেষ্টা চলছে।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যবহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments