রাজশাহী অঞ্চলে মাদক ব্যবসা করে হাজারো ব্যক্তি কোটিপতি : ভূমিমন্ত্রী মিনু

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, ‘বিগত ২০ বছরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের এক হাজার ব্যক্তি মাদক ব্যবসা করে কোটিপতি হয়েছে। এসব মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।’ শনিবার বিকেলে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিস আয়োজিত ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সুরক্ষা: চ্যালেঞ্জ ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘রাজশাহী উন্নয়ন ও অর্জনে সবসময়ই এগিয়ে ছিল। কিন্তু বিগত ২০ বছরে সব নষ্ট করে দেয়া হয়েছে। অতীত ভূলে আইনশৃঙ্খলাবাহিনীকে পুনঃউদ্যমে কাজ করতে হবে’ বলেও জানান তিনি।

রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন, রাজশাহী-৩ আসনের এমপি মোহাম্মদ শফিকুল হক মিলন, নওগাঁ-৩ আসনের এমপি মো. ফজলে হুদা, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ ও রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির প্রমুখ। বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বৃক্ষরোপণ উদ্বোধন: অন্যদিকে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে শনিবার বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি। অনুষ্ঠানে রাসিকের প্রশাসক, রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহীর জেলা প্রশাসক, রাজশাহী রেঞ্জের ডিআইজি, আরএমপির কমিশনার, রাজশাহীর পুলিশ সুপার, সামাজিক বন বিভাগ, বগুড়ার বন সংরক্ষক ও সামাজিক বন বিভাগ, রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় নিম, কদম, কাঠবাদাম, জাম, চালতা, আম, পেয়ারা, কাঁঠাল, জলপাই ও আমলকীসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments