চার ঘন্টা দিল্লী ইন্দিরা গান্ধী বিমানবন্দরের ইমিগ্রেশনে অপেক্ষার পর অনুমতি না পেয়ে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। রবিবার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লীতে এই ঘটনাটি ঘটে। এ নিয়ে সোস্যাল মিডিয়া সমালোচনার ঝড় বইছে।
একজন সোস্যাল মিডিয়ায় ঘটনাটি উল্লেখ করে বলেছেন, রবিবার সরকারি সফরে ভারতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। দিল্লি বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন তার সাথে দীর্ঘক্ষণ কথা বলে এবং অপেক্ষায় বসিয়ে রাখে। এক পর্যায়ে উপদেষ্টা বিরক্ত হয়ে পাসপোর্ট ফেরত চান। এবং পানও। পরের ফ্লাইটে তিনি ঢাকায় ফেরার প্রস্তুতি নেন।
পরে যদিও ভারতীয় ইমিগ্রেশন তাকে সসম্মানে প্রবেশের অনুরোধ করলেও উপদেষ্টা তা প্রত্যাখ্যান করেন। দিল্লি সময় রাত ১২ টা ৩০ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকায় রওনা দেন। যদিও চারদিনের সফর শেষে বৃহস্পতিবার ঢাকায় ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার।



