পুশইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান রাজশাহীর জেলা প্রশাসকের

রাজশাহীতে পদ্মার চরের মানুষের সমস্যা, সীমান্ত নিরাপত্তা ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সোমবার বিকেলে পবার হরিয়ান ইউপির চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীনের সভাপতিত্বে সভায় চরের বাসিন্দাদের চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ ও দুর্যোগে দীর্ঘদিনের ভোগান্তি তুলে ধরে চরখানপুরের বাসিন্দা কমর আলী বলেন, ‘প্রায় সাড়ে তিন হাজার ভোটারের চর এলাকায় কোনো চিকিৎসাকেন্দ্র এমনকি কমিউনিটি ক্লিনিকও নেই। চিকিৎসার জন্য তাদের প্রায় ১০ কিলোমিটার হেটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়। এতে গর্ভবতী নারী, শিশু ও বয়স্করা চরম দুর্ভোগে পড়েন।

সভায় হরিয়ান ইউপি সদস্য আবু জাফর প্রমিজ বলেন, শহরের কাছে থেকেও চরের মানুষ অনেক মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। বর্ষা ও বন্যায় দুর্ভোগ আরও বাড়ে। তিনি দু’টি ওয়ার্ডে সাইক্লোন শেল্টার নির্মাণ, সোলার বাতি স্থাপন ও গবাদিপশু রক্ষায় উঁচু আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি জানান। এছাড়া বিষধর রাসেলস ভাইপারের উৎপাতে উদ্বেগ জানান।

সভায় জেলা প্রশাসক বলেন, ‘সীমান্তে পুশইন একটি বেআইনি কার্যক্রম। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও পুশ-ইনের বিরুদ্ধে সচেতন ও সতর্ক থাকতে হবে।’ চরে এটাই প্রথম সফর উল্লেখ করে তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব সেবার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছানো প্রশাসনের দায়িত্ব। তিনি উত্থাপিত সমস্যা সমাধানের আশ^াস দেন।

সভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, ‘ভারতে নতুন নাগরিকত্ব আইন কার্যকর হওয়ায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি বেড়েছে। সম্প্রতি রাজশাহী সীমান্তে এমন অপচেষ্টা বিজিবি ও স্থানীয়রা ব্যর্থ করে দিয়েছেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, হরিয়ান ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সুলতান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments