কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন হাটবাজারের ৪টি মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ট্রেড লাইসেন্স ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মাংস বিক্রির লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও মাংস কাটা,কসাই বা বিক্রয়কারীর স্বাস্থ্য সনদ না থাকা ওজন বা মূল্যতালিকা না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং স্থানীয় সরকার আইন অনুযায়ী এসব জরিমানা আদায় করে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইনের নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভ্রাম্যান আদালত পরিচালনা করে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, অভিযানে ফুলবাড়ী সদরের মাংস ব্যবসায়ী সাইদুর রহমানের ৫ হাজার, নাওডাঙ্গা পুলেরপাড় বাজারের ইসরাইল মিয়ার ৫ হাজার টাকা, ফজলু মিয়ার পাঁচ হাজার টাকা এবং বড় ভিটাবাজারের শাহ আলম মিয়ার ১ হাজার টাকা জরিমান আদায় করা হয়।
অভিযানে ভোক্তা পর্যায়ে অংশের দাম যৌতুক রাখা দামি কার সাজি না করা এবং মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন করার নির্দেশনা দেওয়া হয়েছে।



