জাল সনদে চাকরি, রংপুরে মাদরাসার শিক্ষক গ্রেপ্তার

জাল সনদ দিয়ে ১৯ বছর ধরে মাদরাসার চাকরি করার অভিযোগে রংপুরের তারাগঞ্জ ওয়ারেছিয়া ওয়াকফ এষ্টেট কামিল মাদরাসার আরবি প্রভাষক আজিজুর রহমানকে গত ৮ জুন স্থানীয় বাজার থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

মামলা সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৭ সালের ৯ নভেম্বর তারাগঞ্জ ওয়ারেছিয়া ওয়াকফ্ এষ্টেট কামিল মাদরাসার জন্য সরকারি বিধি মোতাবেক আরবি প্রভাষক পদের জন্য সংবাদপত্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ঐ নিয়োগ প্রক্রিয়ায় আজিজুর রহমান আরবি প্রভাষক পদে নিয়োগ পান।

পরে তার দাখিলকৃত বিভিন্ন শিক্ষাগত এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ যাচাই বাছাইকালে এনটিআরসি কর্তৃপক্ষ ২০২৪ সালের ৩ এপ্রিল এক পত্রে ঐ শিক্ষকের নিবন্ধন পরীক্ষার সনদ জালিয়াতির মাধ্যমে সৃজন বলে প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মাদরাসা কর্তৃপক্ষকে অবহিত করেন।

এবিষয়ে তাকে কারন দর্শানো নোটিশ দেয়া হলেও তিনি কোন জবাব দেননি। এর প্রেক্ষিতে সরকারী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের জন্য জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিাারসি) এর নির্দেশ মোতাবেক মাদরাসা কর্তৃপক্ষ গত বছরের ২৪ জুলাই ম্যানেজিং কমিটির সভায় ঐ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহন করে।

ঐ সিদ্ধান্ত অনুযায়ি এ ব্যাপারে তারাগঞ্জ ওয়ারেছিয়া ওয়াকফ এষ্টেট কামিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর মাওলান মুহাম্মদ আব্দুস সালাম গত বছর ১৪ আগস্ট রংপুরের তারাগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

মাদরাসার অধ্যক্ষ জানান, জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিাারসি) এর নির্দেশনার আলোকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা মামলায় আদালতের নির্দেশে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments