রংপুরের তারাগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেনীর শির্ক্ষাথী ৯ বছরের শিশু সানজিদার মরদেহ পাওয়া গেছে পাট ক্ষেত থেকে।
নিখোঁজ হওয়ার একদিন পর গতকাল শনিবার দুপুরে বাড়ির অদুরের একটি পাট ক্ষেত থেকে সানজিদার চোখ দাবানো মরদেহ পাওয়া যায়। পুলিশ তার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ সুত্র জানিয়েছে, উপজেলার আলমপুর ইউনিয়নের ভিমপুর কেরানীপাড়া গ্রামের সইদুল ইসলামের কন্যা সানজিদা গত শুক্রবার দুপুর থেকে নিখোঁজ হয়। এলাকায় এবং স্বজনদের বাড়িতে খুঁজে না পেয়ে এলাকায় তার নিখোঁজের বিষয়ে মাইকিং করা হয়।
গতকাল শনিবার দুপুরে তার বাড়ির ২০০ মিটার দুরের তিস্তা সেচ খালের পার্শ্ববর্তি একটি পাট ক্ষেতে কাজ করতে গিয়ে এলাকাবাসী সানজিদার চোখ দাবানো মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি প্রকাশ হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন এবং তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।



