নোবিপ্রবিতে হিট প্রজেক্টের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হিট (এটিএফ) প্রজেক্টের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে ‘‘কমপ্রিহেনসিভ মডার্নাইজেশন এন্ড স্ট্যান্ডার্ডাইজেশন অব এডুকেশনাল এন্ড রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার টু স্ট্রেংদেন টিচিং এন্ড লার্র্নিং অ্যাট দ্য ডিপার্টমেন্ট অব ফার্মেসী, নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি’’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি ফার্মেসী বিভাগ আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এতে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এটা আমাদের জন্য সুখবর যে অমাদের শিক্ষকদের নানা প্রজেক্টের মাধ্যমে  বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রে অগ্রগতি সাধিত হচ্ছে। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় রিসার্চ প্রজেক্টের কাজ এগিয়ে যাবে এ প্রত্যাশা করছি।

একই সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন বাড়াতে হবে। আশা করি আপনারা আউটপুট বেইজড রিসার্চ সম্পন্ন করবেন এবং আপনাদের রিসার্চের মাধ্যমে সরকার একটা গাইডলাইন পাবে।  যে প্রজেক্টের কাজ আপনারা শুরু করেছেন তা যেনো সময়মতো শেষ করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments