ছয় জেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী

আজ থেকে দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলাগুলো হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও ফরিদপুর। আজ ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এসব জেলায় সেনাসদস্য মোতায়েন থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

সূত্র জানায়, সেনাবাহিনীর নবম ডিভিশনের অধীন গাজীপুর, নারায়ণগঞ্জ ও ফরিদপুওে সেনা মোতায়েন করা হয়েছে। ঢাকায় ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের অধীন এক কোম্পানী সেনা সদস্য মাঠে নেমেছে। চট্টগ্রামে ২৪ ইনফেন্ট্রি ডিভিশন (চট্টগ্রাম সেনানিবাস) এর এক কোম্পানী এবং গোপালগঞ্জে যশোর সেনানিবাস থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।’

এতে বলা হয়, ‘এমন অবস্থায়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা ও ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত এবং জনগণের জানমালের সুরক্ষায় আজ ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এর আগে গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর সারাদেশের পুলিশের ইউনিটে সতর্ক থাকার জরুরী বার্তা পাঠায়। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৩ জুন প্রতিষ্ঠা বার্ষিকীর দিন সারাদেশে বিক্ষোভ মিছিল ও ভাংচুরের ঘটনা ঘটতে পারে। এ জন্য পুলিশকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments