রংপুরে ৩ ক্লিনিক ও ল্যাবে  ৪ লাখ টাকা জরিমানা

রংপুরে মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ক্লিনিক ও ল্যাবের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এসময় তিনটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে।

সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপপরিচারক ডাঃ মোঃ ইব্রাহীম টিটনের নেতৃত্বে  ক্লিনিক ও ল্যাবে অভিযান পরিচালনা হয়। ওই সব প্রতিষ্ঠানকে দ্রæত রেজিস্ট্রেশনের জন্য সময় বেঁধে দেওয়া হয় এবং সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নির্দেশ প্রদান করা হয়। জরিমানার আদেশ প্রদান করেন রংপুর জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা।

অভিযান সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রেজিস্ট্রেশন বিহীন, নবায়ন বিহীন, অপারেশন থিয়েটার অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবহার, ডিউটি ডাক্তার ছাড়াই ক্লিনিক ও ল্যাব চালানোসহ মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবার অভাব এমন অভিযোগ রয়েছে রংপুরের ক্লিনিক ও ল্যাবের বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে নগরীর ধাপ এলাকায় অবস্থিত আমার দেশ হাসপাতালকে রেজিস্ট্রেশন নবায়ন না থাকা ও মেয়াদ উত্তীর্ণ চেতনা নাশক ওষুধ পাওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান, অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ এনেস্থিসিয়া মেডিসিন থাকার অপরাধে নগরীর ফার্স্ট কিওর স্পেলাইজড অ্যান্ড ট্রমা সেন্টারকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

রেজিস্ট্রেশন না থাকা ও বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগে নগরীর ল্যাবএইড ক্লিনিক এন্ড নার্সিং হোমকে ১ লক্ষ টাকা জরিমানা ও এক মাসের সতর্ক বার্তা প্রদান করা হয়। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানের খবর পেয়ে হাবিব ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ গেট বন্ধ করে পালিয়ে যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপপরিচারক ডাঃ মোঃ ইব্রাহীম টিটন বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে সারাদেশে মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রংপুরের মধ্যে এই অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি স্বাস্থসেবা পেতে নাগরিকদের সচেতন ও সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান।

অভিযানে উপস্থিত ছিলেন রংপুরের সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ হাফিজুর রহমান, ডাঃ এস এম মাহমুদুর রশিদ, ডাঃ ফিরোজ হাসান খান ও সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডাঃ অনির্বাণ মল্লিকসহ অন্যান্যরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments