তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি

উজানের পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) বিকেল ৩টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

এতে করে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নদীর তীরবর্তী কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর তীরবর্তী পাটক্ষেত, আমনের বীজতলা তলিয়ে গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানের ঢলে মঙ্গলবার পর্যন্ত তিস্তা নদীর কিছু স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে করে তিস্তা নদী বেষ্টিত উত্তরের ৫ জেলায় কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা হতে পারে।

এদিকে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত রংপুর জেলায় ৮৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে  মঙ্গলবার পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের শংঙ্কা রয়েছে। এতে করে রংপুর নগরীতে জলাবদ্ধতা তৈরী হতে পারে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments