অভিনব কৌশলে মোটরসাইকেলে গাঁজা পাচারের চেষ্টা

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিনব কৌশলে মোটরসাইকেলের ভেতরে লুকিয়ে ভারতীয় গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ অভিযানে ৬ কেজি ভারতীয় গাঁজা ও একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে লালমনিরহাট-১৫ বিজিবির অধীন গোড়কমন্ডল বিওপির একটি টহল দল ফুলবাড়ী উপজেলার মধ্যটারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মোটরসাইকেলে আসা এক ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে তেলের ট্যাংক ও সিটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা ৬ কেজি ভারতীয় গাঁজার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা এবং পালসার (১৫০ সিসি) মোটরসাইকেলটির মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments