রংপুরে ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত, চার সদস্যের তদন্ত কমিটি

রংপুরে লালমনিরহাটের বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি ট্রেনের ইঞ্জিন ও একটি বগির কয়েকটি চাকা লাইনচ্যুত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বাবুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে রংপুর-পার্বতীপুর রুটে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র জানায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা ৪৬১ কমিউটার ট্রেনটি রংপুর স্টেশন এলাকায় পৌঁছানোর পর ইঞ্জিনের কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। একই সময় পেছনের একটি বগির কয়েকটি চাকাও লাইনচ্যুত হয়। এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি আলাদা করে ট্রেনটি অন্য লাইনে সরিয়ে নেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পর ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রংপুর রেলস্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আবদুল্লাহ আল মামুন বলেন, এলআর ট্রেনটির নির্ধারিত পথ ছিল ৩ নম্বর লাইন। স্টেশনের পয়েন্ট পার হওয়ার পর সামনের দিকে এগিয়ে গেলে ইঞ্জিনের চাকা এবং একটি বগির কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত ইঞ্জিনটি কুড়িগ্রামের ইঞ্জিন দিয়ে সরিয়ে নেওয়া হয় এবং বগিগুলো আলাদা করে ১ নম্বর লাইনে রাখা হয়। বর্তমানে রংপুর স্টেশনে ট্রেন চলাচলে কোনো সমস্যা নেই।

লালমনিরহাট অঞ্চলের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) ধীমান ভৌমিক জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ফারুকুল ইসলাম মানিককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুর্ঘটনার কারণ চিহ্নিত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments