ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে বদলি নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। গতকাল সোমবার তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি) বিভাগে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। ডিএমপি সদর দফতরের ডিসি (প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বদলির আদেশ জারি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে ডিএমপির প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হলো। ঈদুল আজহা উদযাপনের চার দিন আগে ডিএমপির ডিবির একটি গুরুত্বপূর্ণ পদে আকষ্মিক বদলি নিয়ে একাধিক পুলিশ কর্মকর্তার মুখে মুখে নানা ধরনের আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি শাখাটি ডিএমপির অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শাখা থেকে ভিভিআইপি ও দূতাবাস এবং হাইকমিশনের নিরাপত্তা দেয়া হয়। এই শাখার ডিআইজি ও জয়েন্ট কমিশনার পদ ফাঁকা রয়েছে। নিরাপত্তার স্বার্থে এবং ভিভিআইপিসহ অন্যান্যদের প্রটেকশনের জন্য দক্ষ কর্মকর্তা মোহাম্মদ নাসিরুল ইসলামকে সেখানে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ১৮ই মেতে নতুন ডিএমপি কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েছেন মোসলেহ উদ্দিন আহমেদ। নতুন কমিশনার কমিশনার ৭ দিনের মাথায় দায়িত্ব নেওয়ার পর তাকে সরিয়ে দেওয়া হলো। বিষয়টি নিয়ে খোদ ডিবির মধ্যেই নানা আলোচনা তৈরি হয়েছে। এই বদলি ডিবির একাধিক কর্মকর্তা বিষয়টি ভিন্নভাবে দেখছেন।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর ডিবিতে দায়িত্বে আসেন নাসিরুল ইসলাম। গণঅভ‚ত্থ্যান পরবর্তী ঢাকায় বিভিন্নস্থানে অরাজকতা দেখা দেয়। তখন এই কর্মকর্তা অত্যন্ত পেশাদারিত্ব দেখিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। তিনি ডিবিতে ‘কুল ম্যান’ নামে পরিচিত। ডিবিতে তার বিভাগে একাধিক খুনের মামলা তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তদন্ত করেছেন বলে ডিবির একাধিক কর্মকর্তা জানিয়েছেন। এমন চৌকস কর্মকর্তার হঠাৎ বদলিতে অখুশি হয়েছেন ডিএমপিতে কর্মরত একাধিক পুলিশ কর্মকর্তা।



