রংপুরে ডাকাতি মামলার প্রধান আসামী গ্রেফতার

রংপুরে ডাকাতি মামলার প্রধান আসামী আরিফ মন্ডলকে (৩৯) গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার রাত পৌণে ১১টায় ঢাকা জেলার সাভার মডেল থানা এলাকায় ঢাকা ও রংপুর র‍্যাব যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আরিফ মন্ডল রংপুর মিঠাপুকুর উপজেলার রানীপুকুর এলাকার সাজ্জাদ আলী মন্ডলের ছেলে। সোমবার (২৫ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, অসুস্থ্য স্বামীকে নিয়ে রংপুরের একটি হাসপাতালে থাকায় মিঠাপুকুর উপজেলার ভুক্তভোগী লায়লা নিলুফার ইয়াসমিন তার বাড়ি দেখাশোনার জন্য দেবর রবিউল ইসলামকে দায়িত্ব দেয়।

গত ১৪ এপ্রিল রাত আসামীরা ঘরের ভিতরে ঢুকে রবিউলকে ভয়-ভীতি দেখিয়ে ঘরে থাকা ১৫ লাখ টাকার সঞ্চয়পত্র, মোটরসাইকেল, স্বর্ণালংঙ্কার, নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নিলুফার ইয়াসমিন মিঠাপুকুর থানায় মামলা দায়ের করলে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ঢাকা থেকে আরিফ মন্ডলকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আসামী আরিফকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতিটি দস্যুতা, অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ দমনে র‌্যাব কাজ করে যাচ্ছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments