রাজশাহীতে সকাল সাড়ে ৭টায় ঈদ-উল আজহার প্রধান জামাত

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদ-উল আজহা উদযাপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় রাজশাহীর হযরত শাহ্ মখদুম (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হযরত শাহ্ মখদুম (রহঃ) দরগাহ জামে মসজিদে। রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে ১৮ মে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

এদিকে মহানগর ও উপজেলা পর্যায়ের ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এসব জামাতের সময়সূচি স্থানীয়ভাবে মাইকিং করে জানানো হবে। ঈদগাহে সার্বক্ষণিকভাবে নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করা হবে।

অন্যদিকে পবিত্র ঈদ-উল আজহার দিন সুবিধা মতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুপল্লী, শিশুসদন, ছোট মণিনিবাস, শিশুবিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নতমানের খাবার পরিবেশন করবে।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পক্ষ থেকে দ্রুততম সময়ে কোরবানির বর্জ্য অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ রক্ষায় কোরবানির বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি রাসিকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments