চাটখিলে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজম উদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই এলাকার আব্দুল মান্নানের দুই মেয়ে রোকেয়া (৯) ও রহিমা (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বসতঘরের পাশের পুকুরে গোসল করতে যায় দুই বোন। একপর্যায়ে ছোট বোন রহিমা ঘাট থেকে পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন রোকেয়াও পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে একই বাড়ির বেলাল নামের এক ব্যক্তি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় রহিমাকে দেখতে পান। এরপর বাড়ির লোকজনের সহায়তায় দুই বোনকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments