কয়লা আমদানী গ্রুপের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে

উৎসবমুখর পরিবেশে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ২০২৫-২৬ইং সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শনিবার (২০ জুন)। নগরীর মেন্দিবাগস্থ ছালিম ম্যানশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি  চন্দন সাহার সভাপতিত্ব করে। 

সভায় বিগত বছরের কার্যক্রমের বিবরণী তুলে ধরে ২০২৫-২৬ইং সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিক হোসেন। 

বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন গ্রুপের সাবেক সভাপতি মোঃ এমদাদ হোসেন ও ফালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ, সাবেক সহ. সাধারণ সম্পাদক ˆসয়দ কামাল উদ্দিন ও আব্দুল হাসিম প্রমুখ। 

সভায় অর্থ-সম্পাদক মোঃ জাকারিয়া ইমতিয়াজ জাকির ২০২৪-২৫ইং সালের অডিটকৃত হিসাব এবং ২০২৬-২৭ইং সালের সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট পেশ করেন উপস্থিত সদস্যদের বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে অডিট রিপোর্ট ও বাজেট পাস করা হয়। 

সভায় ২০২৫-২০২৬ইং সালের গ্রুপের হিসাব নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ সংক্রান্ত বিষয়ে সভায় আলোচনা করা হয়। আলোচনা ও পর্যালোচনা ক্রমে সর্বস্মতিতে গ্রুপের ২০২৫-২০২৬ইং সালের হিসাব নিরীক্ষার জন্য অডিটর হুদা হোসাইন এন্ড কোং, চাটার্ড একাউন্টেন্টস& কে হিসাব নিরীক্ষক নিযোগ দানের সিদ্ধান্ত গৃহিত হয় এবং ২৫ হাজার টাকা অডিট ফি ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়। 

সভায় বক্তারা বলেন, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ অঞ্চলের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক সংগঠন। দেশের জ্বালানি খাত ও অর্থনৈতিক চাকা সচল রাখতে এই গ্রুপের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ব্যবসা-বাণিজ্যের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে| বিশেষ করে কয়লা আমদানির ক্ষেত্রে বিদ্যমান আইনি বা প্রশাসনিক জটিলতাগুলো দূর করতে গ্রুপের পক্ষ থেকে জোরালো ভূমিকা রাখা প্রয়োজন। 

সভার বিবিধ পর্বে ব্যবসায়ী নেতৃবৃন্দ গ্রুপের একটি স্থায়ী অফিস ঘর নির্মাণ, কয়লা ব্যবসাকে আরও গতিশীল করা এবং বকেয়া ভাঙ্গা এলসি’র বিল প্রাপ্তির ব্যাপারে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

সভার শেষাংশে সদ্য প্রয়াত গ্রুপের সাবেক সহ-সভাপতি প্রজেশ লাল দাস মন্টু বাবুর আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। একই সাথে অসুস্থ সিনিয়র নেতৃবৃন্দ হাজী মোঃ দিলওয়ার হোসেন, হাজী কলন্দ আলী, ফটিক চন্দ্র সাহা, মোহাম্মদ আলাউদ্দিন, শামস উদ্দিন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দের দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments