রাজশাহীতে যুবককে পিটিয়ে হত্যা : তিন শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে সরকারি নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে শুক্রবার (১৯ জুন) সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের চারু মামার ক্যান্টিনের সামনে এই খুনের ঘটনা ঘটে।

নিহত রাকিবুল হাসান রকি (৩২) নগরীর হেতেমখাঁ কারিগরপাড়ার বাসিন্দা। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিম। শুক্রবার নগরীর রাজপাড়া থানা পুলিশ তাদের কারাগারে পাঠিয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চোর সন্দেহে রাকিবুল হাসানকে কয়েক শিক্ষার্থী আটক করে তাকে স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারধর করেন। এতে রাকিবুলের দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত লাগে। রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাটি জানার পর তদন্ত শুরু করে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাকিবুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এদিন নিহতের বোন অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় শুক্রবার সকালে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments