নাগরিক সেবা কেন্দ্রে চালু হল পাসপোর্ট সেবা

রাজধানীর গুলশানে নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এটা দেশে প্রথমবারের মতো পাসপোর্ট অফিসের বাইরে উদ্যোক্তা নির্ভর নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্টের আবেদন এবং নবায়ন সংক্রান্ত সেবা। গতকাল বৃহস্পতিবার উদ্বোধন হয়।
এর মধ্যদিয়ে নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্টের আবেদন এবং নবায়ন সংক্রান্ত সেবা প্রদান করা হবে। রাজধানীর গুলশান ১, উত্তরা সেক্টর ৬, নীলক্ষেত, রমনা, মোহাম্মদপুর এবং বনশ্রীসহ ১০টি নাগরিক সেবা কেন্দ্র পাইলট আকারে চালু করা হবে। ইতোমধ্যে গুলশান ১, উত্তরা এবং নীলক্ষেতের নাগরিক সেবা কেন্দ্রগুলো পুরোদমে সচল রয়েছে।
বর্তমানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন, এনআইডি এবং ভূমি নামজারি পর্চা সংক্রান্ত সেবাসহ বিভিন্ন সরকারি অফিস, উপজেলা পরিষদ, জেলা পরিষদের সর্বমোট ৪০০টি সেবা নিয়ে নাগরিক সেবার পাইলট এবং লার্নিং প্রোগ্রাম চলছে।
প্রতিটি সরকারি অফিসের সেবাকে এক জায়গায় এনে নাগরিকদের হয়রানি মুক্ত সেবা প্রদানের লক্ষ্যে নাগরিক সেবার মাধ্যমে ন্যাশনাল এপিআই কানেক্টিভিটি হাব তৈরি করা হচ্ছে। এর ফলে বিভিন্ন অফিসের শত শত ওয়েবসাইটে গিয়ে আলাদাভাবে সেবার আবেদন করার প্রয়োজন হবে না।
গুলশানে নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধনকালে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments