ছাত্রদল দুঃখজনক আচরণ করেছে -শিবির

বহিরাগতদের ক্যাম্পাসে এনে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় না করানোর জন্য ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়েছেন ডাকসুর জিএস প্রার্থী এস এম ফরহাদ। মঙ্গলবার রাতে টিএসসিতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। ফরহাদ বলেন, প্লিজ ছাত্রলীগ হইয়েন না। নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষকদের সঙ্গে যে ধরনের আচরণ করতো; আজ ছাত্রদলের ভাইয়েরা সেই ধরণের আচরণ করেছেন। এটা খুবই দুঃখজনক। শিক্ষকদের সঙ্গে সব সময়ই আমাদের ভালো ব্যবহার করতে হবে। শিবিরের এই জিএস প্রার্থী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের জড়ো করেছে ছাত্রদল। সেখানে তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাদের সেই দায় শিবিরের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।’ তিনি বলেন, ‘২০২৪-এর আগস্টে ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছিল। কিন্তু তারা টিকতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের এ ধরনের ঘটনা ঘটলে শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবে।’ তিনি আরো বলেন, ‘অমর একুশে হলে ভোট কারচুপি হয়েছে। সেটার প্রমাণ আসার পর রোকেয়া হলে একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে।’
ফরহাদ বলেন, ‘ডাকসু নির্বাচনে যারা বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে কারো ওপর দায় চাপানো যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে যেসব কেন্দ্রেই অভিযোগ উঠছে সেখানকার সিসিটিভি ক্যামেরা চেক করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলেও জানান ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ এই জিএস প্রার্থী। তিনি ছাত্রদলকে ছাত্রলীগ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষকদের সঙ্গে যে ধরনের আচরণ করতো আজকে ছাত্রদলের ভাইয়েরা সেই ধরণের আচরণ করেছেন। এটা খুবই দুঃখজনক। শিক্ষকদের সঙ্গে সব সময়ই আমাদের ভালো ব্যবহার করতে হবে।
এর আগে দুপুরে শিবির প্রার্থীদের আগেই ভোট দেওয়া ব্যলট পাওয়ার অভিযোগ ওঠলে তাদের প্যানেলের বিরুদ্ধে বানোয়াট অভিযোগের নাটক করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ। টিএসসি কেন্দ্রে আগে থেকে সাদিক কায়েম ও ফরহাদের ব্যালটে সিল মারা ছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার প্রসঙ্গে এই মন্তব্য করেন ফরহাদ।
তিনি বলেন, ‘ইউল্যাব কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেলের একজন এজেন্টকে বের করে দেয়া হয়েছে। অমল একুশে হলে আগে থেকেই ছাত্রদলের সিল মারা ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছে।’ ফরহাদ বলেন, ‘একুশে হলের কারচুপির অভিযোগ ঢাকতেই টিএসসি কেন্দ্রে আমাদের নামে অপপ্রচার নাটক মঞ্চস্থ করা হয়েছে।’ তিনি মিথ্যা অভিযোগকারীদের গ্রেফতারের দাবি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments