রাজধানীর বাড্ডা, ভাটারা ও রামপুরা এলাকায় দিনের বেশিরভাগ সময়ে বিদ্যুতবিহীন থাকছে। লোডশেডিংয়ের কবলে পড়ে এই এলাকায় বাসাবাড়িতে গড়ে ওঠা নারীদের ক্ষুদ্রশিল্পের কাজ থমকে গেছে। তার ওপর রান্নাবান্নার জন্য দিনের প্রয়োজনীয় সময়ে লাইনে গ্যাস থাকছে না। চুলা জ¦ালাতে গেলে দেখা যাচ্ছে গ্যাস নাই।
একদিকে, বিদ্যুত নাই, তার ওপর গ্যাস নাই। মানুষ যাবে কোথায়? ফুঁসে ওঠা মানুষ গ্যাস-বিদ্যুত- তেলের দাবিতে শনিবার সকালে কাজ ফেলে সড়কে এসে বিক্ষোভ মিছিল করেছে। আফতাবনগরে সকালে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নানা শ্লোগানে প্রকম্পিত করে। ‘গ্যাস দে তেল দে, নইলে গদি ছেড়ে দে,’ ‘আমার মাটি আমার মা, হতে দিব না আমেরিকা’ ইত্যাদি শ্লোগান দেয়।

বাড্ডা নতুন বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে বিদ্যুতের অভাবে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোতে বিদ্যুত সরবরাহ নিশ্চিত করে খুলে দেয়ার দাবি জানান। বাড্ডা এলাকায় দিনের ২০ ঘন্টা ধওে লাইনে গ্যাস থাকে না।
ইলেকট্রিক চুলা ব্যবহার করতে গেলে বিদ্যুত না থাকার কারণে ব্যবহার করা সম্ভব হয়। তাই গড়ে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা দিয়ে এলপিজি সিলিন্ডার ব্যবহার করায় ব্যয় বেড়ে গেছে। কারণ, গ্যাস লাইনে গ্যাস না থাকলেও মাসের লাইন ভাড়া বাবদ ৯৮০ টাকা দিতে হয়।
বক্তারা অবিলম্বে বাড্ডা, রামপুরা ও ভাটারা এলাকার এই সমস্যা সমাধানের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।



