ঢাকা জেলার সাভার থানাধীন খাগন মৌজাস্থ এলাকার স্থায়ী বাসিন্দা নূরে আলমের পৈত্রিক সম্পত্তি দখলে নেওয়ার পায়তারা করছে স্থানীয় ভূমি দসু্যুরা ভুক্তভোগী পরিবার থানায় একাধিকবার অভিযোগ দেওয়ার পরও কোন আইনী সহায়তা পাচ্ছেন না।
সোমবার সকালে বাংলাদেশ ক্রামই রিপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী নূরে আলম চৌধুরী।
লিখিত অভিযোগে তিনি জানান খাগন মৌজাস্থ এলাকায় তাদের ৯৬ শতাংশ জমি দীর্ঘ ৪৪ বছর যাবত ভোগ দখল করে আসছেন। এটা সম্পূর্ণ পৈত্রিক সম্পত্তি। উক্ত সম্পত্তি থেকে ২০১৭ সালে আমিন মোহাম্মদ গ্রুপের নিকট ৬৬ শতাংশ বিক্রি করে দেওয়া হয়।
বাকী ৩০ শতাংশ নিজ দখলে থাকার পরে স্থানীয় ভুমি দস্যু শফিউল্লাহ ও ইষ্টার্ণ ইউনিভার্সিটি কর্তৃৃপক্ষ রাতের আঁধারে বালু ভরাট করে তাদের নিজ দখলে নেওয়ার পায়তারা করছে। ভুমি দস্যুরা জোর পূর্বক একের পর এক সম্পত্তি জোর দখল করে নিচ্ছে।
এই ভুমি দস্যুদের একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। তাদের দ্বারা সাধারণ ভূক্তভোগিরা প্রতিবাদ করলে তাদের অমানবিক নির্যাতন নেমে আসে। এমনকি মিথ্যা মামলা দিয়েও হয়রানি করে। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশের আইজির সুদৃষ্টি কামনা করেন।



