দু’শ পেশাদার চালক পেলেন কুষ্টিয়া সার্কেল বিআরটিএ’র প্রশিক্ষণ

দু’শ পেশাদার চালক পেলেন কুষ্টিয়া সার্কেল বিআরটিএ’র প্রশিক্ষণ

ডেক্স রিপোর্টঃ সড়ক দূর্ঘনায় রোধকল্পে বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের উদ্যোগে ২০০ জন পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ১ দিনের জন্য রিফ্রেশার প্রশিক্ষণ র্কমশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ২৯ জানুয়ারি ২০২৫ সকাল ১১টা থেকে দুপুর ৩টা পযন্ত এই প্রশিক্ষণ র্কমশালা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া টাউনহলে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ কুতুব উদ্দিন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। প্রশিক্ষণ কর্মশালায় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক(শহরে যানবাহন) মোহাম্মদ আরিফ হোসেন ও জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার সাবরিনা আহমেদসহ বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

কর্মশালায় শীতকালে ঘন কুয়াশায় গাড়ি চালানোর বিষয়ে ড্রাইভারদের গাড়ির সর্বোচ্চ গতিসীমা কত রাখা উচতি? ওভারলোড না দেয়া, ওভার স্পিডে গাড়ি না চালানো, ওভার কনফডিন্স না হওয়াসহ দেশের ট্রাফিক বিভাগের প্রচলিত আইন সঠিকভাবে মেলে চলার বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। পাশাপাশি বিআরটিএ কর্তৃক প্রকাশিত বিভিন্ন দিকনির্দেশনামূলক ফিফলেট প্রশিক্ষনার্থীদের মাঝে বিতরণ করা হয়।

পেশাদার গাড়ি চালকদের দক্ষতা ও সচতেনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালায় এবারের স্লোগান ‘‘আইন মেনে সড়কে চলি. নিরাপদে ঘরে ফিরি’’।

কর্মশালায় অংশ নিতে আসা একজন প্রশিক্ষণার্থী ট্রাকচালক আবু বক্কর সিদ্দিক জামাই জানান, প্রত্যেক গাড়িচালককে বছরে ২-৩ বার বিআরটিএ’র এই ধরণের দক্ষতা ও সচতেনতামূলক প্রশিক্ষন গ্রহণ করা উচিত। তাতে সড়কে দূর্ঘটনা অনেকটাই কমে আসবে।

প্রশিক্ষণার্থী আরকে প্রাইভেট চালক আবু সাঈদ জানান, বিআরটিএ’র এই ধরনের প্রশিক্ষণের ফলে শীতকালে ঘন কুয়াশায় গাড়ি চালানোর বিষয়ে ড্রাইভারদের গতিসীমা সম্পর্কে ধরনা, ওভারলোড না নেওয়া, ওভার স্পিডে গাড়ি না চালানো এবং ওভার কনফিডেন্সে গাড়ি না চালনোসহ বিভিন্ন বিষয়ে সম্মুখ ধারণা তৈরী হবে। আর এর ফলেই সড়কে দূর্ঘটনার মাত্রা অনেকাংশই হ্রাস পাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments