বিআরটিএ সেবার মান উন্নয়ন সহজীকরণে কুষ্টিয়ায় গণশুনানী অনুষ্ঠিত

বিআরটিএ সেবার মান উন্নয়ন সহজীকরণে কুষ্টিয়ায় গণশুনানী অনুষ্ঠিত

বিআরটিএ কুষ্টিয়া সার্কেল কর্তৃক গ্রাহক সেবার মান উন্নয়ন সহজীকরণ এবং দ্রুততম সময়ে সেবা প্রদান বিষয়ে গ্রাহকের পরামর্শ গ্রহণ ও অভিযোগ নিরসনের লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার ১২ জানুয়ারি ২০২৫ তারিখে ‍কুষ্টিয়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক তৌফিকুর রহমান উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, শিক্ষা ও আইসিটি মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডাক্তার আকুল উদ্দিন, বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) জাহাঙ্গীল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলসহ কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের প্রতিনিধি এবং বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে বিআরটিএ কে আরো সক্ষমতা বাড়ানো উচিত। পাশাপাশি অবৈধ যান চলাচল বন্ধে সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপর ও গুরুত্ব আরোপ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments