গণঅধিকার পরিষদের কর্মসূচিতে হামলা, জিএম কাদেরসহ জাপার দেড়শ’নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন

গণঅধিকার পরিষদের মিছিলে হামলার অভিযোগ এনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ ১৮ জনের নাম উল্লেখ করে দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আবেদন পেয়েছে পুলিশ।গতকাল মঙ্গলবার রমনা থানায় এ আবেদন করেন দলটির ছাত্র শাখার সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান স¤্রাট মাঝি। তার দাবি তিনি নিজেও ওই হামলায় আহত হন।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক বলেন, একটা আবেদন পেয়েছি। ঘটনাটি রমনা থানা এলাকার ভেতর কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। পরবর্তীতেসবদিক পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর কাকরাইলে গত ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে জাপা কর্মীদের সংঘর্ষ হয়। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। দীর্ঘ চিকিৎসা শেষে সোমবার বাসায় ফিরেছেন নুর।
মামলার আবেদনে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে আরও আছেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ হাসান, জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর রহমান জিসান, জাতীয় পার্টির কর্মী সোহাগ খান, মিজানুর রহমান, শামীম আহমেদ, মো. সোলায়মান হোসেন, জাতীয় পার্টির গৌরনদী থানা শাখার সাংগঠনিক সম্পাদক শ্রাবণ শিকদার, জাতীয় ছাত্র সমাজের সদস্য তাসনীম বিন আজিজ, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-মামুন, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহাদত হোসেন, জাতীয় পার্টি মতিঝিল থানা শাখার যুগ্ম আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম, যুব মহিলা লীগের নেত্রী সোহাগী রহমান মুক্তা ও জাতীয় পার্টির সক্রিয় সদস্য রতন দেওয়ান।
মামলার আবেদনে বলা হয়েছে, ‘ফ্যাসিস্টের’ দোসর জাতীয় পার্টি, ১৪ দলীয় জোটের রাজনৈতিক কর্মকা- নিষিদ্ধ, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও আওয়ামী রেজিমের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গত ২৯ আগস্ট নুরুল হক নুরের নেতৃত্বে আল-রাজী কমপ্লেক্সের সামনে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নুরুল হক নুরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় থেকে শুরু হয়ে জাতীয় পার্টির অফিস সংলগ্ন নাইটিংগেল মোড়ের দিকে গেলে এজহারভুক্ত ও অজ্ঞাতনামা ১০০-১৫০ জন জয় বাংলা স্লোগান দিয়ে পেছন থেকে হামলা করে। এতে বাদীসহ তার দল গণঅধিকার পরিষদের প্রায় ২০-৩০ জন নেতা-কর্মীকে গুরুতর আহত হন।
মামলার আবেদনকারী আখতারুজ্জামান স¤্রাট মাঝিজানান, ‘জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে। হামলায় আহত হয়ে আমি এতদিন হাসপাতালে ভর্তি ছিলাম। গত সোমবার হাসপাতাল থেকে রিলিজ পেয়েছি। ফলে আজ মঙ্গলবার মামলা করতে এসেছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments