রাজধানীর বাংলামোটর মোড়ে সড়ক অবরোধ করেছেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তারা সড়ক অবরোধ করেন।
আন্দোলনকারীরা জানান, বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগে বিশেষ বিধিমালা-২০২৫ অনুমোদন বিলম্বিত করা এবং পদপ্রত্যাশী প্রার্থীদের সুপারিশ বঞ্চিত করার প্রতিবাদে বাংলামোটরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার সকালে তারা আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে অবস্থান করলে পুলিশ তাদেরকে জোরপূর্বক সরিয়ে দেয়। পুলিশ তাদের ওপর হামলা করেছে বলেও অভিযোগ করেছেন চাকরিপ্রত্যাশীরা। এরপর বৃহস্পতিবার রাতে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করেন তারা।



