বাংলাদেশে পুরুষ অধিকার নিয়ে সচেতনতা তৈরিতে সক্রিয় সংগঠন এইড ফর মেন ফাউন্ডেশন আন্তর্জাতিক পুরুষ দিবস-২০২৫ উপলক্ষে পুরুষদের নিরাপত্তা ও মানবাধিকার সংকট নিয়ে জোরালো বক্তব্য তুলে ধরতে বুধবার দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। এইড ফর মেন ফাউন্ডেশন আয়োজনে বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের সহযোগিতায় সাইকেল র্যালি, পদযাত্রা ও আলোচনা সভার আয়োজিত হয়। কর্মসূচির আন্তর্জাতিক মূল প্রতিপাদ্য “পুরুষ ও ছেলেদের সমর্থন করা”। বাংলাদেশে সংগঠনটির মূল দাবি হলো: “পুরুষের প্রতি আইনি বৈষম্য বন্ধ করা”। পুরুষদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এইড ফর মেন ফাউন্ডেশন সারা বছর সভা-সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

বুধবার সকাল ৮ টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে সাইকেল র্যালির উদ্বোধন করেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। সকাল ১০ টায় শিল্পকলা একাডেমির সামনে থেকে পথ শোভাযাত্রা (র্যালি) শুরু হয়। এ সময় সারা দেশের বিভিন্ন স্থান থেকে আগত অনেকেই উক্ত র্যালিতে অংশগ্রহণ করতে শুরু করে। শোভাযাত্রা (র্যালি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শেষ হয়।
পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব তোশাররফ আলী (লেখক ও সাংবাদিক), বিশেষ অতিথি এডভোকেট কাউসার হোসেন (আইনজীবী, সুপ্রিম কোর্ট),সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন (সাবেক অতিরিক্ত সচিব, মিডিয়া ব্যক্তিত্ব), অ্যাডভোকেট জাকির হোসেন, ভ্যাট কনসালটেন্ট ও ট্যাক্স ল ইয়ার রাশেদ করিম, টিভিসি, নাটক ও ফ্লিম মেকার হিমেল ইসাক ওমানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির।আলোচনা সভার সভাপতিত্বে করেন ডঃ আব্দুর রাজ্জাক খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইফতেখার আহমেদ সহ-সভাপতি ঢাকা জেলা কমিটি। এছাড়াও অনুষ্ঠান ও উপস্থিত ছিল ঢাকা জেলা কমিটির কেন্দ্রীয় কমিউনিটি অর্থ সম্পাদক আলামিন হোসাইন, ঢাকা জেলা কমিটির সভাপতি হাদিউজ্জামান পলক, দপ্তর সম্পাদক ইয়াসির আরাফাত প্রমুখ।
আলোচনা সভার মূল বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে “মিথ্যা অভিযোগ থেকে শারীরিক আক্রমণ : পুরুষের নিরাপত্তা ও মানবাধিকার সংকট”। সংগঠনটি মনে
করে, বর্তমান সমাজে পুরুষেরা মিথ্যা অভিযোগ ও আইনি বৈষম্যের শিকার হচ্ছে, যা তাদের মৌলিক মানবাধিকারকে ক্ষুন্ন করছে। উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা পুরুষের ন্যায্য অধিকার ও মানবাধিকার রক্ষার উপর জোর দেওয়ার ব্যাপারে এর প্রতি আহŸান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, পুরুষের রক্তে ঘামে সৃষ্ট এই রাষ্ট্রে পুরুষ যেন অবহেলার চরম পর্যায়ে চলে গেছে অধিকার তো দূরের কথা বরং পদে পদে পুরুষ বৈষম্যের শিকার হচ্ছে ।
এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, সামনে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে পুরুষের অধিকারের কথা না থাকলে আমরা ওই রাজনৈতিক দলগুলোকে ভোট দেবো না। মনে রাখবেন নারীদের যেমন অর্ধেক ভোট পুরুষের তেমনি অর্ধেক ভোট। সামনের নির্বাচনে পুরুষ পুরুষবিদ্বেষী কোন রাজনৈতিক দলকে আমরা ভোট দেব না। এই কর্মসূচির মাধ্যমে এইড ফর মেন ফাউন্ডেশন পুরুষদের প্রতি আইনি ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহŸান জানাচ্ছে।



