বাংলাদেশস্থ ফরাসি রাষ্ট্রদূত জিন মার্ক স্যারে চার্লে তার বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলামকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফরাসি সরকারের পক্ষ থেকে সম্মানসূচক ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল গোল্ড লেভেল’ প্রদান করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই সম্মানসূচক পদক গ্রহণ করেন।
ব্রিগেডিয়ার জেনারেল আজহার ২০২২-২৩ সময়কালে কর্নেল পদে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স হেডকোয়ার্টারে ডেপুটি চিফ অফ স্টাফ (সাপোর্ট) হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় তিনি বিভিন্ন দেশের ১৩ হাজারের বশি শান্তিরক্ষীর লজিস্টিকস ও সাপোর্ট কার্যক্রম দক্ষভাবে সমন্বয় করেন। আন্তর্জাতিক শান্তিরক্ষা অপারেশনে তার এই গুরুত্বপূর্ণ ভ‚মিকার স্বীকৃতিস্বরূপ ফরাসি সরকার তাকে উক্ত সম্মাননা প্রদান করেছে।
আইএসপিআর



