মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশের ধারণা, গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়েছে। গত চার দিন আগে আয়েশা নামের এক গৃহকর্মী ওই বাসায় কাজে আসেন। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণি শিক্ষার্থী ছিল। গতকাল সোমবার সকালে রেসিডেনসিয়াল কলেজের পেছনে শাহজাহান রোডের ৩২/২/এ বাসার ৭তলায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসার গৃহপরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমরা কাজ করছি।
মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতরা ভবনের ৭ তলায় বসবাস করতেন। লায়লার স্বামী আজিজুর রহমান উত্তরার একটি স্কুলের শিক্ষক। সকালে তিনি বাইরে গিয়েছিলেন। সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী-কন্যার লাশ দেখতে পান বলে পুলিশকে ফোনে জানান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ঘটনাস্থলে তদন্তের কাজ করছেন। মা-মেয়ের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।
নিহত কিশোরীর চাচাতো বোন নূরেম মাহপরার ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় নিহত মা ও মেয়ে দু’জনই বাসায় ছিলেন। তবে নাফিসার বাবা এ. জেড. আজিজুল ইসলাম কর্মস্থলে ছিলেন। তিনি একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক। ওই গৃহকর্মী চারদিন আগে কাজে যোগ দেন উল্লেখ করে নূরেম মাহপরার বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যাকাÐের পর নাফিসার স্কুল ইউনিফর্ম পরে বাসা থেকে পালিয়ে যায় গৃহকর্মী। তবে হত্যার উদ্দেশ্য কী ছিল, আমরা জানি না। পুলিশ তদন্ত করছে।

পুলিশের একটি সূত্র বলছে, ওই গৃহকর্মীর নাম আয়েশা। সে হত্যার উদ্দেশ্যেই ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এ ছাড়া হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি বাথরুমের বালতির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments