বাড্ডায় ট্রাকে আগুন, মৌচাকে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে মশাল মিছিল

রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিটি কর্পোরেশনের ময়লা ফেলার একটি ট্রাকে কে বা কারা অগ্নিসংযোগ করে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে আগুন লাগার পর স্থানীয়রা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন বাজার সড়কের পাশেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস। অফিসের সামনে রাস্তার পাশে সিটি কর্পোরেশনের ময়লা ফেলার ট্রাক ও বর্জ্য অপসারণের জন্য ব্যবহৃত বুলডোজার রাখা ছিল। কে বা কারা ময়লা ফেলার ট্রাকের কেবিনে আগুন ধরিয়ে দেয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরচুন মার্কেটের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফরচুন মার্কেটের সামনে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হলে আশপাশের পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দ্রæত ছুটোছুটি শুরু করলেও কেউ আহত হননি।

অপরদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‎তফসিল ঘোষনার পর রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ মশাল মিছিল করেছে। এ মশাল মিছিলে ৫০-৬০ জন আওয়ামীলীগের নেতাকর্মী অংশগ্রহন করে মিছিল করে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে না পারলেও মশাল তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমান বাঁশ ও লাঠি উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মোহাম্মদপুরের পুরান থানা রোডে এ মশাল মিছিল করা হয়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর ৫০ থেকে ৬০ জনের একটি দল হঠাৎ করে মশালে আগুন জ্বালিয়ে গণভবনের উল্টাপাশে পুরান থাকা রোডে একটি মিছিল করে। তবে আশপাশের লোকজন ধাওয়া দিলে তারা মশাল ফেলে দ্রæত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে কাউকে আটক করতে না পারলেও মশাল তৈরিতে ব্যবহৃত বাঁশ ও লাঠি উদ্ধার করে।

‎এ ঘটনায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এমন একটি ঘটনা আমি শুনেছি। বাকিটা খোঁজ নিয়ে জানাতে পারবো।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, রাত ৯ টার পর পুরাতন থানা রোডে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ একটি মশাল মিছিল বের করে। পুলিশ ধাওয়া খেয়ে কয়েক বস্তা মশাল ফেলে পালিয়ে যায় নেতাকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments