সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদের ¯িপকার ও মালদ্বীপের শিক্ষামন্ত্রী তাকে শেষ শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি. এন. ধুংগেল, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং মালদ্বীপের শিক্ষামন্ত্রী ড. আলী হায়দার আহমেদ। বিদেশি অতিথিরা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
তারেক রহমানের সঙ্গে বিদেশি প্রতিনিধিদের সাক্ষাৎ
খালেদা জিয়ার জানাজার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশ থেকে আসা পররাষ্ট্রমন্ত্রী, স্পিকার ও অতিথিরা পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি ও শোকবার্তা হস্তান্তর করেন।
জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে দেখা করে তারেক রহমানের কাছে শোকবার্তা পৌঁছে দেন পাকিস্তানের জাতীয় পরিষদের ¯িপকার সরদার আয়াজ সাদিক। অন্যদিকে তারেক রহমানের সঙ্গে দেখা করে শোকবার্তা পৌঁছে দেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল।

বিদেশি অতিথিদের সঙ্গে দুই উপদেষ্টার সাক্ষাৎ
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গতকাল জাতীয় সংসদ ভবনে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তান জাতীয় পরিষদের ¯িপকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংয়েলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার আগে জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উপদেষ্টারা এই জাতীয় শোকের সময়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য সফররত অতিথিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানালেন ৩২ দেশের ক‚টনীতিক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও শেষ বিদায়ে অংশ নিয়েছেন অন্তত ৩২ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রধানেরা। জানা যায়, তাদের মধ্যে ছিলেন, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একাতেরিনা সেমেনোভা, জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনচি, কানাডার হাইকমিশনার অজিত সিং, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো সিগফ্রিড রেংলি।
এছাড়া নেদারল্যান্ডস, লিবিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ফিলিস্তিন, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, ইতালি, সুইডেন, স্পেন, ইন্দোনেশিয়া, নরওয়ে, ব্রাজিল, মরক্কো, ইরান, আলজেরিয়া, ব্র“নাই, থাইল্যান্ড, কাতার, ডেনমার্ক ও মালয়েশিয়ার রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা জানাজায় অংশ নেন।
বিভিন্ন দেশের ক‚টনীতিকদের পাশাপাশি বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পান্ডে এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সিমোন লসন পার্চমেন্টও খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে হাজির হন।



