আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট

নতুন বাজারে আন্তর্জাতিক মানের সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়

বাংলাদেশের প্রথম এবং একমাত্র ট্রিপল-টেস্টেড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিমেন্ট ব্র্যান্ড আশা সিমেন্ট বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

এ উপলক্ষে শনিবার (১ আগস্ট) বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদীর নোভা কনভেনশন সেন্টারে ‘আশা সিমেন্ট: স্বপ্নযাত্রায় নতুন দিগন্ত’ শীর্ষক প্রোডাক্ট লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশা সিমেন্টের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. সজিবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দিন, আশা সিমেন্টের ব্র্যান্ড ম্যানেজার মেহেরাজুল ইসলাম, অ্যাকাউন্ট ম্যানেজার মাইন উদ্দিন হাসান জুয়েল এবং নোয়াখালী অঞ্চলের রিজিওনাল হেড মো. মুহাইমিনুল হক।

এ ছাড়া প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের কর্মকর্তারা, ডিলার, ব্যবসায়ী, ঠিকাদার এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের উৎপাদন প্রক্রিয়া এবং কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে আশা সিমেন্ট দেশের নির্মাণ খাতে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বৃহত্তর নোয়াখালী অঞ্চলে কার্যক্রম শুরুর মাধ্যমে এ অঞ্চলের গ্রাহকদের কাছে উন্নতমানের সিমেন্ট এবং নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রোডাক্ট প্রেজেন্টেশন, ব্যবসায়িক মতবিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা, র‌্যাফেল ড্র এবং অতিথিদের জন্য বিশেষ উপহারের আয়োজন ছিল। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ‘আশায় গড়ি আগামী’—এই প্রত্যয়কে সামনে রেখে ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক মানের নির্মাণসামগ্রী এবং সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে কাজ করে যাবে আশা সিমেন্ট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments