বেরোবির শহিদ ফেলানী হলে আধুনিক রিডিং ও সেমিনার রুম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহিদ ফেলানী হলের শিক্ষার্থীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহিদ ফেলানী হলের নিচতলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিকায়ন করা রিডিং রুম ও সেমিনার রুমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

উদ্বোধন শেষে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বদ্ধপরিকর। শহিদ ফেলানী হলের বিভিন্ন সমস্যা ধাপে ধাপে সমাধান করা হচ্ছে। গরমের দিনে কিংবা পরীক্ষার সময় শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারেন, সে জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষসহ আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, শহিদ ফেলানী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোছা. সিফাত রুমানা, হলের সহকারী প্রভোস্টবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments