রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করেছে।
হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ জানিয়েছে,ঘটনার পর আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ এখন পর্যন্ত দুজন দুর্বৃত্তকে দৌড়ে পালাতে দেখেছে। আরও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। ওই দুজনকে শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।পুলিশ জানিয়েছে,বেশকিছুদিন ধরে মোসাবিবর তার স্ত্রীকে বলছিলেন, তার অনেক শত্রæ। তার বড় ক্ষতি হতে পারে। এর বাইরে তিনি আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেননি।
এ দিকে মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল।আগামী ১০ জানুয়ারি শনিবার ঢাকাসহ সারাদেশে এই কর্মসূচি পালন করা হবে।
:পুলিশ জানিয়েছে, হত্যাকারীরা ঘটনার আগে থেকেই ওই এলাকায় অবস্থান নিয়ে ওঁত পেতে ছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ৭.৬৫ বুলেটের তিনটি খোসা উদ্ধার করা হয়েছে।
বুলেটের তিনটি খোসা উদ্ধার : ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, মোসাব্বিরের শরীরে দুইটি গুলি লাগে। তার সঙ্গে থাকা আবু সুফিয়ানের শরীরে লাগে একটি গুলি।তিনি বলেন, মোসাবিবরের কনুইতে একটি এবং পেটে একটি গুলি লাগে। আবু সুফিয়ানের পেটে একটি গুলি লাগে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ৭.৬৫ বুলেটের তিনটি খোসা উদ্ধার করা হয়েছে।ঘটনার পর আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ এখন পর্যন্ত দুজন দুর্বৃত্তকে দৌড়ে পালাতে দেখেছে। আরও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। ওই দুজনকে শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।
নেপথ্যে কি কাওরান বাজারের নিয়ন্ত্র :সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে ২০২৪ সালের ৫ আগষ্টের পর কারওয়ান বাজারের চাঁদাবাজির নিয়ন্ত্রকদেরও পরিবর্তন ঘটে। প্রতিদিন কাওরানবাজার থেকে কোটি টাকার উপরে চাঁদাবাজি হয়। আর এ চাঁদার টাকা ৫/৭ হাতে হাত বদল হয়। কারওয়ান বাজারের চাঁদাবাজির ভাগাভাগি নিয়েকয়েকটি গ্রæপের মধ্যে চলছে বিরোধ। কয়েকদিন আগে কারওয়ানবাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে।
ওই সময় চাঁদাবাজরা ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, কারওয়ানবাজারের মাছের আড়ত, কিচেন মার্কেট, সবজির পাইকারী মার্কেট, ফলের আড়ত, ফুটপাতের দোকান, চায়ের দোকান থেকে শুরু করে মোটামুটি ১০ হাজার দোকান থেকে দিন ভিত্তিক, সপ্তাহ ভিত্তিক এবং মাসিক হারে চাঁদাবাজি হয়। তেজগাঁও থানা এলাকার স্থানীয় নেতারাই এই চাঁদাবাজির একটা বড় অংশ নিয়ন্ত্রন করে।আর এই বিরোধকে কেন্দ্র করে টার্গেটে পরিনত হন মোসাব্বির। তারই ধারাবাহিকতায় সস্ত্রানীরা পূর্ব পকিল্পিতিভাবে মোসাব্বিরকে গুলি করে হত্যা করে। থানায় দায়ের করা মামলায়ও নিহত মোসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগমও পূর্ব পলিকল্পিত বলে এজাহারে উল্লেখ করেছেন।
এ ব্যাপারে কারওয়ান বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে এই হত্যাকান্ড কিনা জানতে চাইলেউপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, প্রাথমিকভাবে এই বিষয়ে বলার মতো কিছু পাইনি। তবে কয়েকটি কারণ আমরা জানতে পেরেছি। তার মধ্যে কারওয়ানবাজারের চাঁদাবাজির প্রসঙ্গটিও রয়েছে। এই বিষয়টিও মাথায় রেখে আমরা তদন্ত করছি।
মোসাব্বির ওই এলাকায় থাকতেন না :তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ চলছে। পলাতক দুজনকে শনাক্তে কাজ চলছে। নিহত মোসাব্বির ওই এলাকায় থাকতেন না। তিনি থাকতেন অন্য এলাকায়। তার স্ত্রী জানিয়েছেন, তিনি মাঝেমধ্যে তেজতুরী বাজার এলাকায় যেতেন।
খুনী যেভাবে হত্যা করে : বুধবার রাতে তাৎক্ষণিক ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করেছে পুলিশ। এতে দেখা গেছে, গুলির পর অন্ধকার গলি থেকে দুই যুবক দৌড়ে স্টার কাবাব-সংলগ্ন কারওয়ান বাজার এলাকার প্রধান সড়ক হয়ে পালিয়ে যায়। তাদের মধ্যে একজনের মুখমন্ডল মাফলার দিয়ে ঢাকা ছিল। পুলিশের ধারণা, হত্যার সঙ্গে জড়িত ওই দুই যুবক ঘটনাস্থলে ওত পেতে ছিল। গুলিবিদ্ধ হওয়ার পর মোসাব্বির ও মাসুদ স্টার কাবারের পেছনের গলি হয়ে আবাসিক এলাকার দিকে দৌড়াচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী নাইম ইসলাম জানান, ঘটনাস্থল থেকে আনুমানিক ৬০ ফুট দূরে একটি দোকানের সামনে রাত সোয়া ৮টার দিকে চা পান করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। এরপর দেখি রক্তাক্ত অবস্থায় দুজন দৌড়াচ্ছেন। আনুমানিক ৫০ গজ দূরে গিয়ে তারা রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাদের দুজনকে দুটি ভ্যানে হাসপাতালে নিয়ে যান।
মামলা দায়ের, আসামি অজ্ঞাত :আজিজুর রহমান মোসাব্বির গুলি করে হত্যার ঘটনায় তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বৃহস্পতিবার সকাল ৯টায় তেজগাঁও থানায় হাজির হয়ে হত্যা মামলাটি দায়ের করেন, যার নম্বর ৫।মামলায় অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়েছে।
কাল সারাদেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ : স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। আগামী ১০ জানুয়ারি শনিবার ঢাকাসহ সারাদেশে এই কর্মসূচি পালন করা হবে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে মুছাব্বীরের জানাজার নামাজের আগে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
জানাজা : গতকাল দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পুলিশ মোসাব্বিরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে লাশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়।জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহŸায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহŸায়ক এস এম জাহাঙ্গীরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
জানাজা শেষে মুসাব্বিরের লাশ কারওয়ান বাজারে তার বাসভবন গার্ডেন ভিউতে নেওয়া হয়। সেখান থেকে আছর নামাজের পর কারওয়ান বাজারে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
কি ঘটেছিল : বুধবার রাত ৮টার একটু পর তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পেছনে আহছানউল্লা ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (এআইটিভিইটি) পলিটিকাল ইনস্টিটিউটের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মোসাব্বির। এসময় কারওয়ান বাজার ভ্যানচালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হন।
তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।রাতে তেজগাঁও থানা পুলিশ জানায়, বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা দুজনকে গুলি করে। পরে তাদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোসাবিবরকে মৃত ঘোষণা করেন।



