শেখ হাসিনার পতনের জন্য আওয়ামীপন্থী সাংবাদিকরাই বেশি দায়ী: বরকত উল্ল্যাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান নোয়াখালী-৩(বেগমগজ্ঞ) আসনের এমপি বরকত উল্যা বুল বলেছেন, শেখ হাসিনার পতনের সবচেয়ে দায়ি আওয়ামী সাংবাদিকরা,তারপর আওয়ামী বুদ্ধিজীবিরা ও শিল্পপতিরা। এর পর দলীয় চাটুকরা এমনভাবে চাটুকারিতা ও তোষমোদি করেছেন,যে কারনে শেখ হাসিনা নিজেই ফ্যসিষ্ট হয়ে গেছেন। ফ্যাসিষ্ট বানানোর মুল কারিগর এরা। যার কারনে তার পতন হয়েছে।

রবিবার বিকালে বেগমগজ্ঞের একলাশপুরে মিনি স্টেডিয়ামে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকদের প্রীতি ফুটবল ম্যচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বরকত উল্যা বুল উপস্থিত সাংবাদিকদের আহবান জানিয়ে বলেন, আপনারা যারা সাংবাদিক তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। বিএনপির দলবাজি দরকার নেই। তোষামেদিও দরকার নেই। অন্ধের মত তারেক রহমানকে সমর্থন করবেন না। অন্ধের মত আামাদের প্রতি কোন কিছু লিখবেনা। যতটুকু ভূল ততটুকু ধরবেন। সঠিক সংবাদ পরিবেশন করলে গণতন্ত্র,অর্থনীতি শক্তিশালী হবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুসংহত হবে।

অনুষ্ঠানে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খানের সভাপতিত্বে জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য শামিমা বরকত লাকি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম কিরন, বেগমগজ্ঞ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাক্ষা চন্দ্র দাস, জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান ও নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments