১০০ টাকার প্রাইজবন্ডের ১ম পুরস্কার ৬ লাখ টাকা পেল ০৭৮৬৩৪৫ নম্বর

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২৪তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্রয়ে প্রথম পুরস্কার হিসেবে ৬ লাখ টাকা পেয়েছে ০৭৮৬৩৪৫ নম্বর প্রাইজবন্ড।

গতকাল রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মির্জা।

ড্রয়ের ফল অনুযায়ী, দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা পেয়েছে ০৯১১৮২৯ নম্বর। তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে পেয়েছে ০৪৮৬১৮১ ও ০৭০০৭২৫ নম্বর। এছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা করে পেয়েছে ০১০১৫৭১ ও ০৬৭৭৫৪৮ নম্বর।

এবারের ড্রয়ে ১০ হাজার টাকা করে পঞ্চম পুরস্কার পেয়েছে ৪০টি নম্বর। বিজয়ী নম্বরগুলো হলো—
০০৫০৪১৮, ০১১৫১৮১, ০১৩৯৩৮০, ০১৪৬১২৭, ০১৫২৪৮০, ০১৮৫৬৪৮, ০২৯৩৫২৫, ০৩০৭৯০৯, ০৩১১২০৩, ০৩৯৩১৮৭, ০৪৫৪৮৯৪, ০৪৮৩৬৪৬, ০৫০৫৯৭৬, ০৫৩৪৮১১, ০৫৪২৯৬২, ০৫৪৪৭০৭, ০৫৫৯৯৫৮, ০৫৮৮১৫৬, ০৬০৫৯২৬, ০৬৫৪৪১৫, ০৬৬৯০২১, ০৭০৬১৭৮, ০৭৪০১৯৪, ০৭৫৮৮৬৯, ০৭৬০৩৫৯, ০৭৭৫১৫২, ০৮০৮৬৫১, ০৮২৫৩৪৫, ০৮৪২৯০৪, ০৮৭০৪১৭, ০৮৭৮৪৪২, ০৮৯১২০৯, ০৯০০৭৮৮, ০৯১২২০৯, ০৯২৪৬৫৬, ০৯৪৬৫৬৩, ০৯৫২৮২৭, ০৯৬৭৪২০, ০৯৭০৭৪৯ ও ০৯৭৯০৪১।

ড্রটি একক সাধারণ পদ্ধতিতে পরিচালিত হয়। অর্থাৎ, প্রতিটি সিরিজের জন্য একই বিজয়ী নম্বর প্রযোজ্য হবে। বর্তমানে প্রচলিত মোট ৮৫টি সিরিজ এই ড্রয়ের আওতাভুক্ত ছিল।

প্রাইজবন্ডের নির্ধারিত ড্রয়ের তারিখের আগের ৬০ দিনের মধ্যে বিক্রি হওয়া প্রাইজবন্ডই পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে। আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী প্রাইজবন্ডের পুরস্কারের অর্থের ওপর ২৫ শতাংশ উৎসে কর কর্তন করা হবে।

প্রতিটি সিরিজে মোট ৪৬টি এবং ৮৫টি সিরিজে সর্বমোট ৩ হাজার ৯১০টি পুরস্কার প্রদান করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments