কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে আনুমানিক পাঁচ বছর বয়সী অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজারসংলগ্ন দক্ষিণ খামার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে নদের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন তারা। পরে কয়েকজন উদ্ধারকারী এগিয়ে গিয়ে মরদেহটি নদীর তীরে তুলে আনেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চিলমারী মডেল থানায় বিষয়টি জানানো হয়।

তবে এখন পর্যন্ত শিশুটির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌ পুলিশ মরদেহটি নিজেদের হেফাজতে নিয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments