রাবি আইবিএস এলামনাই এসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সম্পাদক মোহাম্মদ নাজিমুল

বাংলাদেশে উচ্চতর গবেষণার একমাত্র কেন্দ্র ‘ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)’ -এর এলামনাই এসোসিয়েশনের ২০২৬-২০২৯ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন আইবিএস’র অধ্যাপক ড. মোহাম্মদ নাজিমুল হক। গতকাল ৩১ জানুয়ারি (শনিবার) আইবিএস -এর সেমিনার কক্ষে এলামনাসদের মতামতের ভিত্তিতে এ কমিটির অনুমোদন দেন ড. সুলতানা নাজনীন। এর আগে বিগত কমিটির বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন আইবিএস’র প্রফেসর ড. মো. কামরুজ্জামান।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাবির ফাইন্যন্স বিভাগের অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, আইবিএস’র প্রফেসর ড. মো. কামরুজ্জামান, ইসলামী ব্যাংক (পিএলসি) এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দিন জসিম এবং রাবির ডেপুটি কন্ট্রোলার ড. মু. আখতারুজ্জামান চৌধুরী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments