প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ৫৫ দিনের মাথায় আজ রবিবার সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিবেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী তারেক রহমান।
ঢাকা সেনানিবাসে সকাল ১১ টায় এই দরবারে অংশ নিবেন প্রধানমন্ত্রী।
দরবারে তিন বাহিনীর প্রধানগণ, তিন বাহিনীর শীর্ষ জেনারেলবৃন্দ, সেনা-নৌ-বিমান বাহিনীর সেনানিবাস, ঘাঁটি ও ইউনিটের প্রধানগণ ছাড়াও সারাদেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত হবেন।
দরবারে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হবে।
প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন শুনবেন এবং তিনি শুভেচ্ছামূলক বক্তব্য রাখবেন।



