বিষাক্ত মদ পান করিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার ২

রংপুরের মিঠাপুকুরে মাদকদ্রব্য বিক্রি করাকে কেন্দ্র করে শক্রুতার জেরে ৪ জনকে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার অভিযোগে দুইজন আসামিকে র‍্যাব ঢাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মোঃ রফিকুল ইসলাম (৪৫) এবং মোঃ শফিকুল ইসলাম (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, মোঃ জাহিদুল ইসলাম(৪০) এর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম বাদীর মামা ধৃত আসামিদের অবৈধ মাদকদ্রব্য বিক্রি করাকে কেন্দ্র করে ভিকটিমের সাথে শক্রুতার সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় গত ৩০মে রাত সাড়ে ১১ টার দিকে আসামি মোঃ রফিকুল ইসলাম কৌশলে তার আম ও মালটা বাগানে নিয়ে গিয়ে ভিকটিম এবং তার তিন বন্ধুকে বিষাক্ত এবং অতিরিক্ত পরিমাণ মদপান করান। পরবর্তীতে ভিকটিমসহ অন্যান্যরা নিজ নিজ বাড়িতে ফিরে যায় এবং ভিকটিমসহ সবাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাদী ও পরিবারের সদস্যরা ভিকটিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

গত ১ জুন দুপুর ২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মোঃ সাজু মিয়া (৫৫)র মৃত্যু হয়।এ ঘটনায় ভিকটিমের সাথে থাকা তার তিনজন বন্ধুরও বিভিন্ন সময়ে মৃত্যু হয়। পরবর্তীতে গত ২জুন ভিকটিমের ভাগিনা বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় আসামিদের বিরুদ্ধে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান পরিচালনা হত্যা মামলার এজহারনামীয় পলাতক প্রধান আসামি মোঃ রফিকুল ইসলাম (৪৫) এবং মোঃ শফিকুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments