নোয়াখালীতে ১১ দিনেও মিলেনি মাদরাসা ছাত্রের খোঁজ

নিখোঁজের ১১ দিন পেরিয়ে গেলেও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গনিপুর জামিয়া ইসলামীয়া মাহমুদিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র সামিয়াত আরাফাত তন্ময়ের (১৩)এখনো সন্ধান মেলেনি। তার খোঁজ না পেয়ে শোকাহত মা-বাবাসহ পরিবারের লোকজন আতংক ও চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। নিখোঁজ তন্ময় ঐ গ্রামের মনোয়ার হোসেন মনুর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মাদরাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ তন্ময়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গত ৫ এপ্রিল বেগমগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তন্ময়ের বাবা।

কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে মুঠোফোন নম্বও ০১৮৯৭১৫৪২৩২, ০১৮৮৪০২৬০১৩ এ যোগাযোগ করতে অনুরোধ হয়েছে। সন্ধান দাতাকে সম্মানিত করা হবে।

মাদরাসার অধ্যক্ষ মুফতি আফসারুল ইসলাম বলেন, ঘটনার দিন আসরের নামাজের সময় তন্ময় ও তার এক সহপাঠী কুমিল্লার সাইফুল ইসলাম সবার অগোচরে মাদরাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তাদের দুজনের কেউই আর ফিরে আসেনি।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। নিখোঁজ ছাত্রকে দ্রুত উদ্ধারের জন্য কাজ চলমান রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments