কমলাপুরে অপহৃত শিশু উদ্ধার করল আনসার

রাজধানীর কমলাপুরে অপহৃত শিশুকে উদ্ধার করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক আশিকউজ্জামান বলেন, গত ১৫ এপ্রিল দুপুওে ৮ বছর বয়সী এক অজ্ঞাত শিশু কমলাপুর আইসিডি ক্যাম্পের গেট দিয়ে প্রবেশ করলে তার সন্দেহজনক আচরণ নজরে আসে কর্তব্যরত প্লাটুন কমান্ডার (পিসি) মোঃ জিয়াউর রহমানের।

শিশুটির সাথে কথা বলে পিসি জিয়াউর রহমান জানতে পারেন, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন দুপুরে এক অপরিচিত ব্যক্তি তাকে ভালো খাবারের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক গাড়িতে তুলে ঢাকায় নিয়ে আসে। ঘটনাটি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বসহকারে দেখেন কমলাপুর আইসিডি ক্যাম্পে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা। ঠিক সেই সময়ই অপহরণকারী ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে শিশুটির দেওয়া ঠিকানার ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে আনসার সদস্যরা। এরপর ১৬ এপ্রিল বৃহস্পতিবার ভোরে সন্তানের খোঁজ পেয়ে ক্যাম্পে ছুটে আসেন শিশুটির অভিভাবক। যথাযথ যাচাই-বাছাই শেষে শিশুটিকে তাদের হাতে তুলে দেন দায়িত্বশীল অঙ্গীভূত আনসার সদস্যরা।

শিশুটির অভিভাবক আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments