প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে চিফ হুইপের কবিতা

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কবিতা আবৃত্তি করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের মধ্যে প্রধানমন্ত্রীর নাম আসায় তাকে সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানান চিফ হুইপ।

এসময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে আনন্দ প্রকাশ করেন। এরপর নূরুল ইসলাম মনি স্বরচিত একটি কবিতা পাঠ করেন।

চিফ হুইপের কবিতা:

তিনি আসার আগে দেশটা যেন ভাজ করা মানচিত্র ছিল,
নদী ছিল, মানুষ ছিল স্বপ্নও ছিল
কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মত কোন হাত ছিল না।
তিনি এলেন, বললেন, খুবই কম কথা
সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ
বললেন উই হ্যাভ এ প্ল্যান
তার দৃঢ়তা ছিল পাহাড়ের মতো
কিন্তু হৃদয় শিশির ভেজা ঘাসের মতো
বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি
নিজের আলোয় দাঁড়িয়েছিলেন
দরজাগুলো নিজেই খুলে গেছে
এখন দূর দেশের আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়
বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম
এই দেশের নাম, বাংলাদেশের নাম
নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়
নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা
আশা জাগিয়ে তোলা।

উল্লেখ্য যে, ১২ মার্চ ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু হয়। ওইদিনই সংসদের বৈঠকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে প্রখ্যাত কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করেছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments