রাশেদ প্রধানের মন্তব্যে তার বাসার সামনে উত্তেজনা, পিএস পুলিশ হেফাজতে

সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের আক্রমণাত্মক ও কড়া মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তাপ সৃষ্টি করেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা অবস্থান নেয়। এ সময় রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দী উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলে তাকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

স্থানীয় সূত্র জানায়, আক্রমণাত্মক মন্তব্যের প্রতিবাদে শুক্রবার মোহাম্মদপুরে রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা অবস্থান নেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এডিসি জুয়েল রানা বলেন, ঘটনার এক পর্যায়ে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দী উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলে তাকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। বর্তমানে তিনি মোহাম্মদপুর থানায় রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments