সোহরাওয়ার্দীতে জামায়াতের শহিদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার অনুষ্ঠিতব্য সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ বাস্তবায়ন কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন- কমিটির সদস্য যথাক্রমে মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নূরুল ইসলাম বুলবুল এমপি, মাওলানা আ.ফ.ম আবদুস সাত্তার, ড. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মো. দেলোয়ার হোসাইন, মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, ড. আবদুল মান্নান, নাজিমুদ্দিন মোল্লা, শামছুর রহমান, ড. মোবারক হোসাইন, শাহীন আহমদ খান, জনাব আবদুস সাত্তার সুমন, মাইনুদ্দিন, ডা. আতিয়ার রহমান ও ডা. মারুফ শাহরিয়ার। সভায় মসমাবেশ বাস্তবায়ন কমিটির কাজের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।
সব মহানগরে গণমিছিল হবে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত জোটে দ্বিতীয় ধাপের কর্মসূচি চলছে। গত শনিবার রাজধানীতে গণমিছিল করেছে। আগামীকাল শনিবার সব মহানগরে গণমিছিল হবে। একই দিনে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সমাবেশ হতে যাচ্ছে। আগামী ২ মে পর্যন্ত কর্মসূচি চলবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments