রংপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কারবারী গ্রেফতার

রংপুরে র‍্যাবের অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, দিনাজপুর পাবর্তীপুর উপজেলার নতুন বাজার এলাকার বাবলু হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩৩) ও জয়নাল শেখের ছেলে মোঃ আসিফ (৩৬)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর লাহিড়ীরহাট বাজারস্থ পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল লাহিড়ীরহাট বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় রংপুর-বদরগঞ্জগামী পাকা রাস্তার উপর থেকে মাদক কারবারী পারভেজ ও আসিফকে গ্রেফতারসহ তাদের কাছে থাকা ৬ হাজার ৮’শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে র‍্যাব। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments